1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

মধুখালীতে লকডাউনে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ভ্রাম্যমান আদালতের জরিমানা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৭০৮ Time View
316

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে তৃত্বীয় দিনের মত লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ভুমিকা পালন করে। সরকারী বিধি নিষেধ অমান্য করে ঘোরাফেরার কারনে মোট ৯জনকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।
ফরিদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অতুল সরকার মধুখালী উপজেলার লকডাউন পরিস্থিতি পরিদর্শন করেন।
শনিবার বেলা সাড়ে ১১ টায় মধুখালী রেলগেট এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোস্তফা মনোয়ার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলার মাঝকান্দীতে ৪টি ও রেলগেট এলাকায় ৫টি মোটরসাইকেল আরোহীকে অপ্রয়োজনে ঘোরাফেরার দায়ে ১৮৬০ সালের ১৮৮ ধারায় মোট ২১শ টাকা জরিমানা করা হয়। লকডাউন বাস্তবায়নে সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল সুমন কর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, যুগ্ম সাধারন সম্পাদক আলীউজ্জামান খোকন সহায়তা করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category