1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

মেখলা দাশগুপ্তের সঙ্গে লুৎফর হাসানের ‘এই তো আকাশ’ 

Reporter Name
  • Update Time : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৬৩৭ Time View
260

অনলাইন সংস্করণ

মন ক্যামনের জন্মদিন খ্যাত কণ্ঠশিল্পী ওপার বাংলার মেখলা দাশগুপ্ত। তার সঙ্গে জুটি বেঁধে নতুন দ্বৈত গান করলেন ঘুড়ি খ্যাত কণ্ঠশিল্পী লুৎফর হাসান। গালিব সর্দার ও ডাল্টনের কথায় সুর করেছেন গালিব ও শুভ। সংগীত আয়োজন করেছেন শুভ সুলতান। স্টুডিও লেজি ট্রিতে তৈরি হয়েছে এই গান। গানে সরোদ বাজিয়েছেন কলকাতার বিখ্যাত সরোদ বাদক প্রতীক শ্রীবাস্তব পিকু।

ইতোমধ্যে গানের ভিডিও তৈরি হয়ে গেছে। মেখলার অংশ তিনি নিজেই ভিডিও করে পাঠিয়েছেন। বাংলাদেশে লুৎফরের অংশ ভিডিওসহ এর সম্পাদনা করেছে স্বপ্নসিঁড়ি।

লুৎফর হাসান বলেন মেখলার গান শুনে বিমোহিত হয়ে কবিতা লিখেছিলাম, সেই কবিতায় ছিল মেখলার কথা। সূত্র ধরে গালিবের মাধ্যমে পরিচয়। তারপর সবাই মিলে এই গান তৈরি করা হলো।

গানটির মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে লুৎফর হাসানের নিজের ইউটিউব চ্যানেলে। ৫ আগস্ট সন্ধ্যায় লুৎফর হাসানের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category