1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

রাজবাড়ীর পাংশা হতে ফেন্সিডিল এবং গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৬১৩ Time View
234

নিজস্ব প্রতিনিধি :
র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এবং স্কোয়াড অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল ১৯ সেপ্টেম্বর বিকালে রাজবাড়ী জেলার পাংশা থানাধীন সত্যজিৎপুর গ্রামস্থ কলেজ মোড় নামক স্থানে অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ব্যবসায়ী ১। মোঃ আরিফুল ইসলাম(২২), পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-হরিনগাছী, ০২। মোঃ সুরুজ ইসলাম(২০), পিতা-মোঃ হাফিজুল ইসলাম, সাং-নাটনা পাড়া, উভয় থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদ্বয়কে গ্রেফতার করেন। এ সময় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ২০০ (দুইশত) বোতল ফেন্সিডিল, ০২ (দুই) কেজি গাঁজা এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৩টি সীমকার্ডসহ ০৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে মাদক দ্রব্য ক্রয় করে রাজবাড়ী জেলাসহ পাশ^বর্তী জেলার বিভিন্ন এলাকায় উক্ত মাদক দ্রব্য সরবরাহ ও বিক্রয় করে আসছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজবাড়ী জেলার পাংশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category