1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

৪ টি ইউপি নির্বাচন উপলক্ষ্যে মধুখালী উপজেলা সেচ্ছাসেবকলীগের মতবিনিময়

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৬৭৩ Time View
259

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে মধুখালী উপজেলা সেচ্ছাসেবকলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক ও উপজেলা ভাইসচেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদের সভাপতিত্বে রেলগেটস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হতক বকু।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মির্জা আব্বাস হোসেন,রায়পুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ বাদশা মোল্যা,সাধারন সম্পাদক হাবিবুর রহমান ,বাগাট ইউনিয়ন সভাপতি মোঃ আরিফুর রহমান সুমন, মেগচামী ইউনিয়ন সভাপতি মোঃ ওবায়দুর রহমানসহ প্রমুখ
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি-সাধারন সম্পাদকগণ সভায় উপস্থিত ছিলেন । সভায় যে ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে সর্বশক্তি দিয়ে আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে বিভিন্ন কৌশল তুলে ধরে বক্তব্য রাখেন বক্তাগণ । যে ৪টি ইউনিয়ন পরিষদ ৫ জানুয়ারী নির্বচন অনুষ্ঠিত হবে সেগুলি হলো রায়পুর, জাহাপুর, বাগাট ও কমারখালী ইউনিয়ন পরিষদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category