1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

কাশিয়ানীর ইয়াবা ব্যবসায়ী বোয়ালমারীতে আটক

তৈয়বুর রহমান কিশোর
  • Update Time : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ৫৮৭ Time View
221

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের বনমালিপুর বাজারের জুবায়ের মার্কেটের সামনে থেকে শনিবার (৮জানুয়ারি) রাত ৮টার দিকে ইয়াবা ব্যবসায়ী মো. নাইম মোল্যা ওরফে বিপুলকে (২৫) আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৮ পিচ ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ। নাইম মোল্যা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ধানজাল গ্রামের মৃত আকরাম মোল্যার ছেলে। এ ঘটনায় থানার এসআই হাফিজুর রহমান বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন। মামলা নম্বর ৪। এসআই হাফিজুর রহমান জানান, নাইম মোল্যা বনমালিপুর বাজারে ইয়াবা বড়ি বিক্রির উদ্যেশ্যে অবস্থান করলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক
করে। এ সময় তার কাছ থেকে ৮ পিচ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। আটককৃত আসামিকে রবিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category