1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনার দাবীতে সভা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৫৬৮ Time View
217

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে অবস্থিত দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকলে চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিককর্মচারী কর্মকর্তা কল্যাণ সমিতির আয়োজনে অবসরপ্রাপ্ত শ্রমিককর্মচারী কর্মকর্তাদের বকেয়া পাওনার দাবীতে সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ জানুয়ারী শনিবার বেলা ১১টায় উপজেলা খাদ্য গোদাম চত্বর তেতুল তলায় ফরিদপুর চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী সমিতির সভাপতি আলী আকবর শেখের সভাপতিতেত্ব সভায় বক্তব্য রাখেন চিনিকল শ্রমজীবি ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু, চিনিকলের সাবেক কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সাবেক শ্রমিক নেতা আবুল বাশার বাদশা, মোঃ সিদ্দিকী আলী খান, মোঃ রেজাউল হক, মোঃ ফিরোজ মিয়া, মোঃ রফিকউদ্দিন মোল্যাসহ প্রমুখ।
ফরিদপুর চিনিকলের প্রায় ৩শ শমিক কর্মচারীর ও কর্মকর্তাদের গ্রাইচ্যুটি, সরকার ঘোষিত জাতীয় মজুরী কমিশন, মজুরী ও বেতন স্কেলের বকেয়াসহ ফরিদপুর চিনিকলের কাছে প্রায় ২৫ কোটি টাকা পাওনা রয়েছে।
ফরিদপুর চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের বকেয়া প্রায় ২৫ কোটি টাকা হলেও সদ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে ১ কোটি ২৫ লক্ষ টাকা বরাদ্ধ পাওয়া গেছে। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন সভায় বক্তাগণ। এখনও প্রায় ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা পাওনা রয়েছে ফরিদপুর চিনিকলের কাছে। সভায় বক্তাগণ বলেন ৬/৭ বছর অবসর গ্রহন করলেও পাওনা টাকা পাচ্ছি না। পাওনা টাকা না পাওয়ার কারনে ৩শটি পরিবার মানবেতর জীবনযাপন করছি। মানবতার জননী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত ৩শটি পরিবার রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category