বোয়ালমারীতে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী যুবকের নিহত
তৈয়বুর রহমান কিশোর
Update Time :
সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
৬০৫
Time View
বোয়ালমারীতে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী যুবকের নিহত
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর জেলার বোয়ালমারীতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল নিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক জন নিহত হয়েছে। নিহত যুবকের নাম মাহবুব শেখ (২৯)। সে উপজেলার গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামের আকমল শেখের ছেলে। সোমবার(১০ জানুয়ারী) সকাল সাড়ে দশটার টার দিকে এ ঘটনা ঘটে। গুনবহা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মোঃ আলমগীর হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে মাহবুব বাড়িতে ফিরছিলো। পথিমধ্যে ইউনিয়নের মিনাজপুর গ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পর দুপুর ১টার...
224
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর জেলার বোয়ালমারীতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল নিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক জন নিহত হয়েছে। নিহত যুবকের নাম মাহবুব শেখ (২৯)। সে উপজেলার গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামের আকমল শেখের ছেলে।
সোমবার(১০ জানুয়ারী) সকাল সাড়ে দশটার টার দিকে এ ঘটনা ঘটে।
গুনবহা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মোঃ আলমগীর হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে মাহবুব বাড়িতে ফিরছিলো। পথিমধ্যে ইউনিয়নের মিনাজপুর গ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পর দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত আমাদের জানা নেই। খোঁজ-খবর নিয়ে পরবর্তীতে এ বিষয়ে জানানো যাবে।