নিজস্ব প্রতিনিধি :
রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন ভবদিয়া গ্রামস্থ জনৈক আলাউদ্দিন সরদার এর বসত বাড়ি হতে ১। মোঃ আলাউদ্দিন সরদার(৬৬), পিতা-মৃত ইয়াছিন সরদার, সাং-ভবদিয়া, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ীকে আটক করেন।
এ সময় তার হেফাজত হতে ৪৩৭ (চারশত সাইত্রিশ) বোতল ফেন্সিডিল, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজের ব্যবহৃত ০১টি সীমকার্ডসহ ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীকে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে রাজবাড়ী জেলার সদর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।