1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

নয় সালের কমিটি দিয়ে চলছে বোয়ালমারী বণিক সমিতি

তৈয়বুর রহমান কিশোর
  • Update Time : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৪৭ Time View
205
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
২০০৯ সালের নির্বাচিত কমিটি দিয়ে চলছে বোয়ালমারী পৌর বাজার বণিক সমিতির কমিটি । কমিটির মেয়াদ ২০১৪ সালে শেষ হলেও নতুন করে গঠন করা হয়নি কমিটি। নতুন করে কমিটি না হওয়ায় ব্যবসায়ী ও সচেতন মহলে নানা সময় নানা ধরনের কথা শোনা যাচ্ছে।
জানা যায়, ২০০৯ সালের জুন মাসে বোয়ালমারী বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে সভাপতি নির্বাচিত হন তৎকালিন মেয়র আব্দুস শুকুর শেখ সাধারন সম্পাদক নির্বাচত হন বাজারের ব্যবসায়ী আব্দুস সালাম বাবু। সে কমিটির মেয়দ ছিল ২০১৪ সাল পর্যন্ত।
কমিটির সাধারন সম্পাদক আব্দুস সালাম বাবু বলেন, গত ২০০৯ সালের জুন মাসে বাজারের বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিটির মেয়দ শেষ হলেও বিভিন্ন সমসার কারনে আর নতুন কমিটি করা সম্ভব হয়নি। মাঝে নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু করোনার কারনে তা সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, কমিটি না থাকার কারনে নানা সমস্যায় পড়তে হয়। বণিক সমিতির পক্ষ থেকে কারো কাছ থেকে টাকা উত্তোলন করা হয় না। বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত পেলে সমস্যায় পড়তে হয়। বাজারের কোন ব্যবসায়ী মারা গেলে আমি এলাকায় না থাকলে মাইকিং হয় না। বণিক সমিতির নতুন করে কমিটি করা খুবই জরুরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category