বোয়ালমারীতে মাদক কারবারি ও সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে আটক
তৈয়বুর রহমান কিশোর
Update Time :
রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
৫৭৫
Time View
বোয়ালমারীতে মাদক কারবারি ও সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে আটক
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশ ৫৫ পিস ইয়াবা বড়িসহ মো. রফিকুল ইসলাম (২৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে। রফিকুল ইসলাম গুনবহা ইউনিয়নের চাপলডাঙ্গা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় এসআই আক্কাচ আলী শেখ বাদি হয়ে রফিকুল ইসলাম ও একই গ্রামের মো. শাহিন খানকে (৪০) আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন। গ্রেফতারকৃতদে রবিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে বোয়ালমারী পৌরসভার রায়পুর এলাকায় কবিরের মুদি দোকানে দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর থেকে রফিকুল ইসলামকে আটক করি। এ সময় রফিকুল ইসলামের সাথে থাকা মাদকের ডিলার শাহিন খান দৌড় দিয়ে...
212
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশ ৫৫ পিস ইয়াবা বড়িসহ মো. রফিকুল ইসলাম (২৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে। রফিকুল ইসলাম গুনবহা ইউনিয়নের চাপলডাঙ্গা গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় এসআই আক্কাচ আলী শেখ বাদি হয়ে রফিকুল ইসলাম ও একই গ্রামের মো. শাহিন খানকে (৪০) আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন। গ্রেফতারকৃতদে রবিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে বোয়ালমারী পৌরসভার রায়পুর এলাকায় কবিরের মুদি দোকানে দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর থেকে রফিকুল ইসলামকে আটক করি। এ সময় রফিকুল ইসলামের সাথে থাকা মাদকের ডিলার শাহিন খান দৌড় দিয়ে পালিয়ে যায়। আটকের পর রফিকুল ইসলামের কাছ থেকে ৫৫ পিস ইয়াবাবড়ি উদ্ধার করা হয়।
অপরদিকে শনিবার রাতে অভিযান চালিয়ে ময়না ইউনিয়নের মোরাইল গ্রাম থেকে সাজাপ্রাপ্ত আসামি মো. মো. রাজু শেখ এবং ওয়ারেন্টভুক্ত আসামি বর্নিচর গ্রামের মাসুদ রানা শেখকে গ্রেফতার করে পুলিশ।
এসআই আক্কাচ আলী শেখ বলেন, ৫৫ পিস ইয়াবাবড়িসহ মাদক কারবারি রফিকুল ইসলামকে ও একজন সাজাপ্রাপ্ত এবং একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের রবিবার ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে। রফিকুলকে গ্রেফতার করার সময় তার সাথে থাকা মাদকের ডিলার শাহিন খান পালিয়ে যায়।