1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

বোয়ালমারী প্রেসক্লাবের নির্বাচন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় দপ্তর সম্পাদক নির্বাচিত হলেন কিশোর

তৈয়বুর রহমান কিশোর
  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৬৯ Time View
218
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী প্রেসক্লাবের ২০২২- ২৩ অর্থ বছরের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন
 তৈয়বুর রহমান কিশোর। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বীতায় আরো নির্বাচিত হয়েছে, সহসাধারন সম্পাদক খান মোস্তাফিজুর রহমান সুমন, অর্থ সম্পাদক একেএম রেজাউল করিম।
এ নির্বাচনে সভাপতি পদে ভোট যুদ্ধে লড়াই করছেন সাপ্তাহিক আল হেলাল পত্রিকার সম্পাদক মো. রেজাউল হক ও সাপ্তাহিক বোয়ালমারী বার্তার সম্পাদক এ্যাডভোকেট কোরবান আলী। সাধারন সম্পাদক পদে লড়ছেন দৈনিক আজকের পত্রিকার বোয়ালমারী প্রতিনিধি রাসেল আহমেদ ও দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম। সহসভাপতি পদে লড়ছেন সাপ্তাহিক চন্দনা পত্রিকার সম্পাদক কাজী হাসান ফিরোজ ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি এমএম নুরইসলাম।
মোট ভোট ১৯টি। আগামি ২৫ ফেব্রুয়ারী ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কর্মকর্তা ও উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম  মঙ্গলবার বলেন, ২৫ ফেব্রুয়ারী বোয়ালমারী প্রেসক্লাবের নির্বাচনে ১৫ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র চাই বাছাইয়ের শেষ দিন ছিল। যাচাই বাছাইতে কারো মনোনয়ন বাতিল হয়নি। তিনজন বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৭টি পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category