1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

মধুখালীতে বীরমুক্তিযোদ্ধা হাজি আব্দুর রহমান মোল্যা রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Reporter Name
  • Update Time : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৬৮ Time View
218

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের উথলী আমডাংগা গ্রাম নিবাসী মধুখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ আব্দুর রহমান মোল্যা (৭০) মঙ্গলবার দিবাগত রাত ৮টায় নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার বাদ জোহর আমডাঙ্গা কাজি সিরাজুল ইসলাম বালিকা বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা ও রাষ্ট্রীয় মর্যাদা শেষে আমডাঙ্গা গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
রাষ্ট্রীয় মর্যাদা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশামসনের পক্ষে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামিম আরা ও মধুখালী থানার একদল পুলিশ বাহিনীর সদস্য, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার খুরশীদ আলম ভ’ইয়া, সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মোল্যা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মীর নাজমুল হক, সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category