বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পাঁচ ময়না বাজার মোড়ে অবৈধ ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক মো. নাজিব কাজী (২১) এর বাম পা ভেঙ্গে আহত হয়েছে তিনি। আহত নাজিম কাজীকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর রিফার্ট করা হয়। নাজিম কাজী বোয়ালমারী পৌরসভার ৯ ওয়ার্ডের কলারন গ্রামের নজরুল কাজীর ছেলে। জানা যায়, রবিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে নাজিম কাজী মোটরসাইকেল চালিয়ে মধুখালী যাওয়ার পথে পাঁচ ময়না বাজারের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে মাটি টানা ট্রলি চালক মিজানুর রহমান ট্রলি চালিয়ে আসার সময় ধাক্কা লাগে। এ সময় নাজিম কাজী মারাত্মক আহত হয়। বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সের...
217
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পাঁচ ময়না বাজার মোড়ে অবৈধ ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক মো. নাজিব কাজী (২১) এর বাম পা ভেঙ্গে আহত হয়েছে তিনি। আহত নাজিম কাজীকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর রিফার্ট করা হয়। নাজিম কাজী বোয়ালমারী পৌরসভার ৯ ওয়ার্ডের কলারন গ্রামের নজরুল কাজীর ছেলে।
জানা যায়, রবিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে নাজিম কাজী মোটরসাইকেল চালিয়ে মধুখালী যাওয়ার পথে পাঁচ ময়না বাজারের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে মাটি টানা ট্রলি চালক মিজানুর রহমান ট্রলি চালিয়ে আসার সময় ধাক্কা লাগে। এ সময় নাজিম কাজী মারাত্মক আহত হয়।
বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জাহান টুম্পা বলেন, নাজিম কাজীর বাম পায়ের গিরার নিচে থেকে ভেঙ্গে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর রিফার্ট করা হয়েছে।