বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামিলীগের প্রেসিডিয়াম মেম্বার জননেতা আব্দুর রহমানের ৬৮তম জন্মবার্ষিকী উদযাপন করেছে বোয়ালমারী উপজেলা ও পৌর যুবলীগ, জেলা মৎস্য জীবি লীগ এবং উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ।
৯ ই মার্চ মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ আব্দুর রহমান।
গত মঙ্গলবার রাত ১২ টা থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিতে থাকেন নেতা-কর্মী সমর্থকরা।
রিতিমত ভাইরাল হয়ে যায় জননেতা আব্দুর রহমানের ৬৮ তম জন্মদিনের শুভেচ্ছা বার্তা। ৯ ই মার্চ আব্দুর রহমানের ৬৮ তম জন্মদিন উপলক্ষে বোয়ালমারী সোনালী ব্যাংকের নিচতলায় সন্ধায় শরীফ সেলিমুজ্জামান লিটুর রাজনৈতিক কার্যালয়ে, রাত ৮টার দিকে ওয়াবদার মোড় মৎস্যজীবিলীগ অফিসে কেক কেটে, মিষ্টি বিতরনের মধ্য দিয়ে জন্মদিন পালন করা হয়।
অনুষ্ঠানে আব্দুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনী এবং দীর্ঘায়ু কামনা করেন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য, বোয়ালমারী উপজেলা যুবলীগের একাংশের আহবায়ক শরীফ সেলিমুজ্জামান লিটু, জেলা যুবলীগের সদস্য, বোয়ালমারী উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক দাউদুজ্জামান দাউদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সফিউল্লাহ শাফি, সদস্য ওবাইদুর সরদার।
জেলা মৎস্যজীবি লীগের ১নং যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান পরশ সিকদার, সদস্য সুমন কুমার ধর।
পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম, গোপাল সাহা।