1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

বোয়ালমারীতে ফসলি জমি থেকে  মাটি কাটার মহাউৎসব, প্রশাসন নিবর 

তৈয়বুর রহমান কিশোর
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৫৫৮ Time View
220
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না  ইউনিয়নের বানিয়ারি গ্রামের ফসলি জমি থেকে প্রশাসনকে বৃদ্ধা আঙুল দেখিয়ে  খননকৃত মাটি ইটভাটাসহ বিভিন্ন ব্যাক্তির কাছে  বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকার একটি প্রভাবশালী মহলের যোগসাজশে ওই মাটি অবৈধভাবে ইটভাটাসহ বিভিন্ন ব্যাক্তির কাছে ১২০০ টাকা দরে প্রতি ট্রলি ও ড্রামট্রাক বিক্রি করছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বুধবার(১৬.৩.২০২২) বিকাল ৫ টায় উপজেলার ময়না ইউনিয়নের বানিয়ারি গ্রামের গাউস মিয়ার বাড়ির পাশে ফসলি জমির মাটি ভেকু দিয়ে কেটে ট্রলিও ড্রাম ট্রাকে ভরা হচ্ছে।
ট্রলি ও ড্রাম ট্রাকে মাটি নেওয়ার কারনে গ্রামীন কাঁচা ও পাকা রাস্তাগুলো ভেঙ্গে ডেবে নষ্ট হয়ে যাচ্ছে। রাস্তার পাশে বাড়ি গুলো ধুলায় নষ্ট হচ্ছে।
এসময় উপস্থিত বানিয়ারি গ্রামের নান্নু মোল্লা বলেন, গাউস মিয়ার জমিতে পুকুর খনন করে দেওয়ার শর্তে আমি মাটি কেটে নিয়ে যাচ্ছি। প্রতি ট্রাক মাটি ১২০০ টাকা দরে বিভিন্ন ইট ভাটায় ও বিভিন্ন ব্যাক্তির কাছে বিক্রি করছি। একই স্থান থেকে ৩০০ বা ৪০০ গজ দৃরে নজরুল সিকদারের ফসলি জমি থেকে ভেকু দিয়ে   মাটি খনন করে ট্রলি ও ট্রাকে  ভরে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করছেন ময়না গ্রামের মাটি ব্যবসায়ি সজীব মোল্লা।
এ ব্যাপারে মাটি ব্যবসায়ি সজীব মোল্লা  বলেন, এক বছরের জন্য আমাদের মাটি কাঁটার সমিতি করা হয়েছে। মাটি কাটার কোন অনুমতি নেওয়া  হয় নাই, আমাদেরকে মাটি কাটার সমিতির সভাপতি ও সধারণ সম্পাদক শ্যামল  কুমার সাহা ও বাবলু মিয়া অনুমতি নেওয়া জন্য স্থানীয় প্রশাসনের সাথে  যোগাযোগ করছেন । বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার মো: রেজাউল করিম বলেন, মাটি কাটার বিষয়ে  খোজ নিয়ে ব্যবস্থা গ্রহন করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category