1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

বোয়ালমারীতে ৩য় শ্রেণীর কর্মচারীদের পদ পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরনের দাবীতে কর্মবিরতি

তৈয়বুর রহমান কিশোর
  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৫৮০ Time View
221
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের ৩য় শ্রেণীর কর্মচারীদের পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) বোয়ালমারী উপজেলা শাখা। ১ মার্চ থেকে এ কর্মবিরতি পালন শুরু করেছেন। কর্মবিরতি পালনের সময় বক্তব্য রাখেন,
 উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা শেখ মোহাম্মাদ মোস্তফা কামাল, উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী যোগেশ কুমার বিশ্বাস, নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী মো. উকিল হোসেন, অফিস সহকারী সেলিমুজ্জামান খান, অফিস সহকারী মো. আসিফ ফুহাদ লিংকন, অফিস সহকারী বাবলু হোসেন প্রমুখ।
তারা বলেন, যতদিন আমাদের দাবী না মানা হবে আমরা কর্মবিরতি পালন করে যাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category