1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

ফরিদপুর জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মধুখালী উপজেলা বিএনপির আলোচনা সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৬৮৪ Time View
290

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুর জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির অ্যাডঃ মোদাররেস আলি ইছাকে আহবায়ক ও এ. কে.এম কিবরিয়াা স্বপনকে সদস্য সচিব নির্বাচিত করায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ও ফরিদপুর জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা শাহ মোঃ আবু জাফর ও মধুখালী উপজেলা ও পৌর বিএনপি’র সর্বস্তরের নেত্রীবৃন্দ। ১৮ এপ্রিল সোমবার বিকালে মধুখালী প্রেসক্লাব চত্বরে জেলা আহবায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ আবুল কাশেম আবুল, পৌর বিএনপি’র সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, উপজেলা বিএনপিরর সাংগঠনিক সম্পাদক মোঃ হায়দার আলী মোল্যা, যুগ্ম সাধারন সম্পাদক বাবলু কুমার রায়, শরিফুল ইসলাম ফকির, ও ইয়াসিন বিশ্বাসসহ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category