মেহেদী হোসেন পলাশ
ফরিদপুর মধুখালীতে গত নির্বাচনে কোড়কদী ইউনিয়ন চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী প্রার্থী, বিএনপি নেতা তরিকুল ইসলাম এনামুলকে ধারালো অস্ত্রে আঘাতে মাথা ফাটিয়ে গুরুতর আহত করেছে একই গ্রামের সন্ত্রাসী বাহিনী, মোহাম্মদ আলী বিশ্বাস (৬২) রফিকুল ইসলাম রাব্বি (২৩) রাহাত বিশ্বাস (৪০) ও আনিস বিশ্বাস( ২২) । তাদের বাড়ি উপজেলার মোলাডাঙ্গি গ্রামে।
এ বিষয়ে এনামুলের ভাই এমএ খাইরুল ইসলাম, বাদী হয়ে মধুখালী থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহারে উল্লেখ রয়েছে, বাদী ও বিবাদী পাশাপাশি বসবাস করে থাকেন। তাদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিবাদ রয়েছে। আসামীগণ দীর্ঘদিন হুককি ধামকি, ভয় ভীতি ও পেশীজোর প্রদর্শন করে আসছে।
২৪ এপ্রিল রবিবার সকাল ৯ ঘটিকার সময় ঈদগাহ উন্নয়ন কমিটির আহব্বায়ক ইনামুল স্থানীয় সার্বজনীন ঈদগা ময়দানের মিনার মেরামত করতে যায়। এ সময় ওত পেতে থাকা আসামিগণ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এনামুলের উপর পেছন খেকে আক্রমণ করে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত বিক্ষত করে। মারামারি ঠেকাতে গিয়ে এনামুলের চাচাত ভাই মোঃ ফয়সাল মীর ও শাহজাহান মীর তারাও গুরুতর আহত হন। তারা সহলেই বর্তমানে মধুখালী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এস,আই মাসুদ রানা সাংবাদিককে জানান, থানায় মামলা রেকর্ড হয়েছে, আসামী পলাতক রয়েছে, আশামীদের আটক করার চেষ্টা করা হচ্ছে।