1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

ফলোআপ বোয়ালমারীতে কৃষকলীগ নেতাসহ দুই খুন  আ’লীগ নেতাসহ ৮১জনের নামে মামলা গ্রেপ্তার ৪

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মে, ২০২২
  • ৫১৫ Time View
207
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়িতে আলোচিত হত্যাকান্ড  কৃষকলীগ নেতাসহ দুই খুনের ঘটনায় অবশেষে ৫দিন পর মামলা হয়েছে। চরদ্বৈতেরকাঠি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন আহমেদের ছেলে উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক মোম্তফা জামান সিদ্দিকী বাদি হয়ে মামলাটি করেছেন। মামলায় উপজেলা আওয়াামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ফারুক হোসেনকে প্রধান আসামি করে ৮১জনের নাম উল্লেখসহ আরও ৪০-৫০জনকে আসামি করা হয়েছে। পুলিশ ৪জনকে গ্রেপ্তার করে আদালতে চালান দিয়েছে।
থানা সূত্রে জানা যায়, মামলার বাদি মোস্তফা জামান সিদ্দিকী দুই হত্যাকান্ডের ঘটনায় শনিবার (০৭.০৫.২২) থানায় লিখিত অভিযোগ জমা দেন। গভীর রাতে মামলাটি নথিভূক্ত করা হয়। দন্ডবিধির ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৩৮০/৪২৭/১১৪/৩৪ ধারায় বে-আইনী জনতাবদ্ধে অনধিকার প্রবেশ করতো, একই উদ্দেশ্যে হত্যা করার লক্ষ্যে মারপিট করিয়া সাধারন, গুরুতর জখমী, খুনসহ চুরি, ক্ষতিসাধন ও হুকুমদানের অপরাধে মামলাটি রেকর্ড করা হয়। হামলায় অংশগ্রহণকারী গোহাইলবাড়ি গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে আলফাডাঙ্গা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুর রহমানকে ৪নং এবং আরিফের ছোট ভাই মাহাবুবুর রহমান মুহিতকে ৩ নং আসামি করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মামলার ২ নং আসামি মো. নওশের শেখ (৪৫), ৭২ নং আসামি দেলোয়ার মোল্যা (৩৪), ৭০ নং আসামি মো. মতিয়ার রহমান (৪২) ও ৭১নং আসামি মাসুদ মিয়াকে (৪৬) গ্রেপ্তার করে আদালতে চালান করেছে। মামলা করতে বিলম্বের কারণ হিসেবে মোস্তফা জামান সিদ্দিকী বলেন, নিহতদের নামাজে জানাযা, দাফন এবং আহতদের চিকিৎসাসহ নানা কারণে থানায় লিখিত অভিযোগ দিতে বিলম্ব হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মামুন ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত ৪জনকে রোববার দুপুরে আদালতে চালান করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। উল্লেখ্য গত ৩ মে ঈদের দিন দুপুরে আরিফ গ্রুপের লোকজনের ধারাল অস্ত্রের কুপে মারাত্বক জখম হয় মোস্তফা সিদ্দিকীর পক্ষের লোকজন। এ ঘটনায় মোস্তফা জামানের চাচতো ভাই ৭নং ওযার্ড কৃষকলীগের সাধারন সম্পাদক খায়রুল শেখ (৪৫) এবং আরেক চাচতো ভাই আকিদুল মোল্য (৪৬) নিহত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category