1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

মধুখালীতে গাছের নিচে পড়ে নারীর মৃত্যু

মো. সহিদুল ইসলাম
  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ৫৭০ Time View
205

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
শনিবার (২১ মে) সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গন্ধখালী পূর্বপাড়া গ্রামে রেন্টি কড়াই গাছের ঢাল ভেঙ্গে মাথার উপর পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম রাবেয়া বেগম (৫৫)। সে গন্ধখালী পুর্বপাড়া গ্রামের মুনসুর হোসেনের স্ত্রী।
পারিবারিক ভাবে জানা গেছে সকাল আনুমানিক ৬টা ১০ মিনিটের সময় ঝড়ের মধ্যে ঘর থেকে বেড় হয়ে টিউবয়েল থেকে পানি আনতে গেলে রেন্টি কড়াই গাছের ঢাল ভেঙ্গে তার মাথার উপর পড়ে আঘাত প্রাপ্ত ঘটনাস্থলেই মৃত্যূ বরন করে। মৃত্যুও সংবাদ পেয়ে মধুখালী থানার এস আই. মোঃ আলমগীর হোসেন মোল্যা, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. রাকিব হোসেন চৌধুরী ইরান, সাবেক চেয়ারম্যান মো. লুৎফর রহমান সহ ইউ.পি. সদস্যগন নিহতের বাড়ীতে উপস্থিত হয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category