1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

ফরিদপুরে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে প্রদর্শনী ও প্রচারনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৪৯৫ Time View
News Picture
205

ফরিদপুর প্রতিনিধি :

“পুষ্টি, পরিবেশ এবং অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে দুধ এবং দুগ্ধজাত পণ্য উৎপাদন, বাজারজাতকরণ এবং গ্রহণের গুরুত্ব বিষয়ক প্রদর্শনী ও প্রচারনা অনুষ্ঠিত হয়েছে।
ফিড দ্যা ফিউচার বাংলাদেশ লাইভস্টক এ- নিউট্রিশন এক্টিভিটির আয়োজনে এবং ইউএসএআইডি’র অর্থায়নে বৃহস্পতিবার সকালে সদর উপজেলার নারায়নপুরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: নূরুল্লাহ্ মো: আহসান।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, এসিডিআই/ভোকার সিনিয়র ফিল্ড কো-অর্ডিনেটর মুহাম্মদ মঞ্জরুল হক, ফিল্ড কো- অর্ডিনেটর ফারজানা ইয়াসমিন, ইউপি সদস্য মো: ফরিদ প্রমুখ। অনুষ্ঠানে ১২০জন খামারী ও স্থানীয় গর্নমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শিশু ও কিশোরদের মাঝে দুধ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category