বোয়ালমারীতে আশ্রায়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন প্রধান মন্ত্রীর কার্যালয়ের পরিচালক ১
তৈয়বুর রহমান কিশোর
Update Time :
বুধবার, ১ জুন, ২০২২
৫২০
Time View
বোয়ালমারীতে আশ্রায়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন প্রধান মন্ত্রীর কার্যালয়ের পরিচালক ১
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১ মোহাম্মদ ফিজনূর রহমানের আগমন উপলক্ষে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় গৃহনির্মাণ ও গৃহহীন পরিবার পুনর্বাসন সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১.০৬.২২) বেলা ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন, সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, মহিলা ভাইস চেয়ারম্যান মোসান্মাৎ রেখা পারভীন, উপজেলা প্রকৌশলী মো. রাশেদ ইকবাল, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মো....
205
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১ মোহাম্মদ ফিজনূর রহমানের আগমন উপলক্ষে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় গৃহনির্মাণ ও গৃহহীন পরিবার পুনর্বাসন সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১.০৬.২২) বেলা ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন, সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, মহিলা ভাইস চেয়ারম্যান মোসান্মাৎ রেখা পারভীন, উপজেলা প্রকৌশলী মো. রাশেদ ইকবাল, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মো. রাফিউল আলম মিন্টু, শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল আহমেদ প্রমুখ।
মতবিনিময় সভায় মো. ফিজনূর রহমান উপস্থিত জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মীসহ সুধিজনদের মতামত শুনেন এবং আশ্রায়ন প্রকল্প সংক্রান্ত সকলের উদ্দেশ্যে দিক নিদের্শনামূলক বক্তব্য প্রদান করেন। এরপর তিনি উপজেলার দাদপুর ইউনিয়নে নির্মিত এবং চলমান আশ্রায়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন।