1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

বোয়ালমারীতে বল খেলাতে নিষেধ করায় শিক্ষার্থীর আত্মহত্যা

তৈয়বুর রহমান কিশোর
  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৫১৮ Time View
207
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বদী ইউনিয়নের জয়পাশা গ্রামে ফুটবল খেলাতে নিষেধ করায় মো. নাসিম শেখ (৯) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে। মামলা নং ১৬। ওই শিক্ষার্থী জয়পাশা গ্রামের হাবিবুর রহমান শেখের ছেলে ও ৫ম শ্রেণীর ছাত্র।
জানা যায়, শনিবার (২৫ জুন) বিকেলে নাসিম শেখ ফুটবল খেলানোর জন্য যাওয়ার সময় তার মা ফুটবল খেলাতে নিষেধ করায় নিজের সোয়ার ঘরের আড়ার সাথে গামছা দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন দেখে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। পুলিশ খবর পেয়ে রাত ১০ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে রবিবার ময়না তদন্তের জন্য মর্গে পাঠান।
লাশ উদ্ধারকারী কর্মকর্তা ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. কবির ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ইউডি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category