1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

মধুখালীতে সাবেক ইউপি সদস্য শের আলীর ওপর সন্ত্রাসী হামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৪৮৯ Time View
200

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে মাদক ব্যবসায়ীদের পুলিশে ধরিয়ে দেওয়ায় সাবেক ইউনিয়ন পরিষদের
সদস্য মোঃ সিরাজুল ইসলাম শের আলীর ওপর মাদক ব্যবসায়ীদের হামলা।
মধুখালী থানায় অভিযোগ সুত্রে জানা গেছে ২২ জুন ২০২২খ্রিঃ বুধবার দুপুরে মোঃ সিরাজুল ইসলাম ওরফে শের আলী মধুখালী উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড অফিসার মোঃ রুহুল আমিনের সাথে মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া আদিবাসী পাড়ায় বয়স্কভাতার তালিকা করতে যান। এরই ধারাবাহিকতায় অচিন্ত সরকার (৩০), পিতা- মৃত কার্তিক সরকার, সাং – লক্ষণদিয়া, থানা- মধুখালী, জেলা- ফরিদপুরের বাড়িতে অবস্থান কালে পূর্ব শত্রুতার জের ধরে মোঃ ইমরান ঢালী (২৭) মোঃ সিরাজুল ইসলামকে বিভিন্ন প্রকার অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ভুক্তভোগী সিরাজুল ইসলাম গালিগালাজ করতে নিষেধ করলে মোঃ বিপুল ঢালী (৩৫), পিতাঃ মৃত- খালেক ঢালী ও মোঃ সোহাগ ঢালী (৩৫), পিতাঃমৃত-মোঃ আবু বক্কর ঢালীর নির্দেশে মোঃ ইমরান ঢালী (২৭), মোঃ ঈমান ঢালী (৩২) ও মোঃ ইউনুস ঢালী (৫৫)র হাতে থাকা ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে মোঃ সিরাজুল ইসলাম ওরফে শের আলীকে এলোপাথারি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখমসহ রক্তাক্ত জখম করে। এসময় মোঃ সিরাজুল ইসলাম ওরফে শের আলী মাটিতে পড়ে গেলে মোঃ ইউনুস ঢালী তার প্যান্টের পকেট থেকে জোরপূর্বক মানিব্যাগ ছিনিয়ে নেয়। ভুক্তভোগীর ভাষ্যমতে মানিব্যাগে ১০ হাজার ৪শটাকা ছিলো। সিরাজুল ইসলামের আর্তচিৎকারে আশেপাশের লোকজন এসে ঠেকালে সন্ত্রসীগন বিভিন্ন প্রকার ভয়ভিতি ও খুন জখমের হুমকি প্রদান করে। পরবর্তীতে সিরাজুল ইসলামের শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাকে মধুখালী উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান মামলা প্রক্রিয়াধীন। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category