1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

ফরিদপুরের মধুখালীতে তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

পার্থ রায়
  • Update Time : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৪৯১ Time View
199
 মধুখালী উপজেলা প্রতিনিধিঃ-
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন তৃতীয় লিঙ্গ মানুষ। ফরিদপুরের মধুখালী উপজেলাও দীর্ঘদিন ধরে বসবাস করছেন তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা। সমাজ, পরিবার থেকে তারা বিচ্ছিন্ন।
তৃতীয় লিঙ্গের মানুষদের নিমন্ত্রণ করে আপ্যায়ন করে ব্যতিক্রম এক আয়োজন করেন মধুখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও আবুল হোসেন মিয়া ট্রাস্টের প্রতিষ্ঠাতা আবু সাঈদ মিয়া।
শুক্রবার দুপুরে তার নিজ বাসাভবনে তাদের একমাত্র পুত্র শোভন অনন্যের সন্তান আবু তাহের মিয়া সৃজন এর ৫ মাস পূর্তি উপলক্ষে তৃতীয় লিঙ্গের মানুষদের মধ্যাহ্ন ভোজে নিমন্ত্রন করা হয়। ভোজ শেষে প্রত্যেককে একটি করে শাড়ি প্রদান করেন আবুল হোসেন মিয়া ট্রাস্টের পরিচালক দিলখুস আরা।
এ সময় মধুখালী উপজেলার তৃতীয় লিঙ্গের টিম লিডার রতা হার্টের রোগে আক্রান্ত হয়ে তিনটি রিং স্থাপন করে হাসপাতালে ভর্তি থাকায় তার চিকিৎসা বাবদ ৫ হাজার টাকা অনুদান প্রদান করেন ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category