1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

বোয়ালমারীতে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন

তৈয়বুর রহমান কিশোর
  • Update Time : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৪৮৪ Time View
196
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে স্বামীর বাড়ি থেকে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন করেন। স্বামী, তার পরিবার ও আত্মীয়দের নামে পিতা মিথ্যা মামলার দায়েরের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গত
রোববার (২৪ জুলাই) বিকেলে বোয়ালমারী বার্তা কার্যালয়ে সংবাদ সম্মেলন উপস্থিত থেকে গোপালগঞ্জ সদর উপজেলার বোলতাইল গ্রামের আব্দুস সালামের মেয়ে ফারিয়া ইসলাম জেরিন (১৮) বলেন, আমি ও মেহেদী হাসান ফাহিম (২২) দু’জন প্রাপ্ত বয়স্ক হয়ে পরিবারের লোকজন ছাড়া একে অপরকে ভালোবেসে কাজী অফিসে গিয়ে গত ২জুলাই স্বেচ্ছায় গোপনে বিয়ে করি। পরিবারের লোকজনের কাছে ৬ জুলাই সে গোপন বিয়ের তথ্য ফাঁস হয়ে গেলে আমার পরিবার আমাকে মারধর করে ভয় ভীতি দেখিয়ে ফাহিমকে তালাক দিতে বলেন। এ পরিস্থিতিতে আমি বাড়ি থেকে পালিয়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল গ্রামে স্বামীর বাড়িতে চলে আসি। তারপর আমার বাবা ৭ জুলাই গোপালগঞ্জ আদালতে আমার স্বামী, তার পরিবার ও আত্মীয় স্বজনদের নামে আমাকে অপহরণ, নারী ও শিশু নির্যাতনের মিথ্যা মামলা দায়ের করে অহেতুক হয়রানি করে আসছে। এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করে জানিয়ে জেরিন বলেন, বিবাহিত জীবনে আমি বর্তমানে সুখে আছি। আমার শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে মিথ্যা মামলা না দিয়ে আমাদের দুজনকে মেনে নিতে বাবাকে অনুরোধ করা হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category