1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

মধুখালীতে প্রাণিসম্পাদ দপ্তর ভেটেরিনারি হাসপতালের আয়োজনে সিআইজি খামারীদের মধ্যে উপকরন বিতরন

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৫২৪ Time View
199

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
মঙ্গলবার ফরিদপুরের মধুখালী উপজেলার উপজেলা প্রাণিসম্পদ দ্প্তর ও ভেটেরিনারি হাসপাতাল, মধুখালী, ফরিদপুর এ ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি) ফেজ-২ প্রকল্পের আওতায় মধুখালী উপজেলার সিআইজি খামারীদের মধ্যে অওঋ-২ ও অওঋ-৩ এর উপকরণ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহি কর্মকর্তা জনাব মোঃ আশিকুর রহমান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মুরাদুজ্জামান মুরাদ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডাঃ পৃথ্বীজ কুমার দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে মধুখালী উপজেলাধীন ৬টি ইউনিয়নের ৬টি সিআইজির মধ্যে তিনটি ছাগলপালন সিআইজির প্রত্যেকটিতে ৬০টি করে ছাগল, ২টি করে পাঁঠা ও একটি করে মাচা বিতরণ করা হয়। একটি গাভীপালন সিআইজিতে ৬টি বকনা এবং দুইটি গরু হৃষ্টপুষ্টকরণ সিআইজির প্রত্যেকটিতে ৮টি করে ষাঁড় বিতরণ করা হয়। এছাড়া অওঋ-৩ এর আওতায় একজন খামারীকে ১টি পিক আপ ভ্যান প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category