1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

বিশিষ্ট মাছ ব্যবসায়ী নৃপেনকে মুক্তির দাবীতে মৎস্য সমিতির সংবাদ সম্মেলন 

তৈয়বুর রহমান কিশোর
  • Update Time : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৪৮৯ Time View
195
 বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে এক মাছ ব্যবসায়ীকে চুরি মামলায় গ্রেফতারের ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে।স্থানীয় রাজনৈতিক,সামাজিক ও ব্যবসায়ী অঙ্গণে বিষয়টিকে ঘিরে ব্যাপক জল্পনা-কল্পনার পাশাপাশি ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
দল-মত-ধর্ম নির্বিশেষে প্রায় সকলেই বলছেন,বোয়ালমারী বাজারের শীর্ষ মৎস্য ব্যবসায়ী নৃপেন রাজবংশী নির্দোষ। চুরির মতো একটা ঘৃণ্য কাজ তিনি করতে পারেন না। পরিকল্পিত ভাবে ষড়যন্ত্র করে নৃপেনকে চুরি মামলায় ফাঁসানো হয়েছে তার সম্মান ও অর্থহানি করার জন্য। এমন প্রেক্ষাপটে সোমবার  (১ আগস্ট) রাতে নৃপেনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও তার আশু মুক্তি চেয়ে এক সংবাদ সম্মেলন করেছেন। সাবেক  পৌর কাউন্সিলর শফিউল  আলম টুলুর আঁধার কোঠাস্থ ব্যবসা প্রতিষ্ঠানে বোয়ালমারী বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির ব্যানারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে এলাকার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশ নেয়। নিখিল রাজবংশীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সাংবাদিক সাইফুল ইসলাম স্বপন, আওয়ামীলীগ নেতা ও মানবাধিকার কর্মী মোঃ মাসুদুর রহমান,
 মোঃ মনিরুজ্জামান মনির, মৎস্য ব্যবসায়ী নারান রাজবংশী, নিঠুর রায়,বিশ্বজিৎ রাজবংশী,ভুক্তভোগীর স্ত্রী সুজলা সরকার, ভাই ডালিম রাজবংশী ও ছেলে সাগর রাজবংশী প্রমুখ।
বক্তারা সকলেই নৃপেনকে নির্দোষ এবং সে ষড়যন্ত্রের শিকার দাবী করে বলেন,নৃপেন রাজবংশী বোয়ালমারী বাজারের একজন প্রতিষ্ঠিত মাছ ব্যবসায়ী। বাজারের একটা অংশের ইজারাদারও তিনি। বোয়ালমারী বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতিও নৃপেন। এছাড়াও পৌর ৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন  সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন।
উল্লেখ, গত ২৪ জুলাই বোয়ালমারী বাজারে মৃধা ফার্মেসি নামক একটি ওষুধের দোকানে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। এরপর বাজারের সিসি ক্যামেরায় ওই রাতে বাজারে নৃপেন রাজবংশীর আনাগোণার দৃশ্য দেখে দোকান কর্তৃপক্ষ ২৮ জুলাই নৃপেনকে জড়িয়ে বোয়ালমারী থানায় একটি মামলা করেন। ওই দিনই পুলিশ নৃপেনকে আটক করে আদালতে পাঠিয়ে দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category