1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

বোয়ালমারীতে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক 

তৈয়বুর রহমান কিশোর
  • Update Time : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৫৪৬ Time View
197
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পূর্ব বাইখির গ্রাম থেকে দীপালি বেগম (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৬ পিচ ইয়াবা ও ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করেন। এ ঘটনায় এসআই মামুন ইসলাম বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন। মামলা নম্বর ২০।
থানা সূত্রে জানা যায়, শনিবার (২৭ আগস্ট) বিকাল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে দীপালি বেগমের বাড়িতে মাদক বেঁচা কেনা চলছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মাদক কারবারিরা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।পালিয়ে যাওয়ার সময় দীপালি বেগমকে করে। আটকের পর মহিলা পুলিশ তার দেহ তল্লাশি করে তার পরনের কাপুরের মধ্য থেকে ১৬ পিচ ইয়াবা ও ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করে।
মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রহমান বলেন, দীপালি বেগমের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। আসামিকে রবিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category