1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

বোয়ালমারীতে ইয়াবা বড়িসহ মাদক ব্যবসায়ী আটক

তৈয়বুর রহমান কিশোর
  • Update Time : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৪৮৮ Time View
190
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবাহা ইউনিয়নের নদেরচাঁদ বাজার ব্রীজের সামনে থেকে বুধবার (৩১ আগস্ট) দুপুরে ১২০ পিস ইয়াবা বড়িসহ ছলেমান শেখ (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ। ওই মাদক ব্যবসায়ী ছলেমান শেখ পাশের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের বেলবানা গ্রামের মৃত সিরাজুল শেখ অরফে ছিরু শেখের ছেলে। আটককৃত মাদক ব্যবসায়ীর নামে মাদক মামলা প্রক্রিয়াধীন।
এসআই মামুন ইসলাম জানান, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নদেরচাঁদ বাজার এলাকায় অভিযান চালিয়ে নদেরচাঁদ ব্রীজের সামনে থেকে ছলেমান শেখকে আটক করি। এ সময় তার মানিব্যাগের মধ্যে থাকা ১২০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করি।
থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, বুধবার দুপুরে অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা বড়িসহ মাদক ব্যবসায়ী ছলেমান শেখকে আটক করা হয়েছে। তার নামে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category