1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

বোয়ালমারীতে ছিনতাইকারী মোটরসাইকেল ফেলে পালালো

তৈয়বুর রহমান কিশোর
  • Update Time : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৪৮২ Time View
187
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবাহা ইউনিয়নের গুনবাহা শিরগ্রাম রাস্তার মো. লুৎফর রহমানের বাড়ির সামনে থেকে এক প্রধান শিক্ষিকার ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে পালানোর সময় জনতার ধাওয়া খেয়ে মোটরসাইকেল ফেলে পালালো দুই ছিনতাইকারী। থানা পুলিশ খবর পেয়ে ছিনতাইকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসে।
থানা ও ঘটনাস্থল থেকে জানা যায়, বুধবার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শিরগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া বেগম আলফাডাঙ্গা ব্যাংক থেকে তার বেতন তুলে ভ্যান যোগে গুনবাহা গ্রামে নিজ বাড়িতে আসতেছিল। গুনবাহা গ্রামের লুৎফর রহমানের বাড়ির সামনে আসলে ওই ভ্যানে থাকা অপরিচিত এক ছিনতাই কারী তার ভ্যানিটি ব্যাগ টান দিয়ে নিয়ে ভ্যান থেকে নেমে যায়। এ সময় তার সহযোগী মোটরসাইকেল নিয়ে আসলে দুজনে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে। ওই প্রধান শিক্ষিকার ডাকচিৎকারে লোকজন ছুটে আসলে তারা মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়।
মোটরসাইকেল উদ্ধারকারী বোয়ালমারী থানার এএসআই কাজী আবুল বাশার বলেন, ছিনতাইকারীদের ফেলা যাওয়া মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category