বোয়ালমারীতে বিয়ের আসর থেকে বিদেশী কিশোরীকে উদ্ধার করলো পুলিশ
তৈয়বুর রহমান কিশোর
Update Time :
রবিবার, ২৮ আগস্ট, ২০২২
৫৫৬
Time View
বোয়ালমারীতে বিয়ের আসর থেকে বিদেশী কিশোরীকে উদ্ধার করলো পুলিশ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রাম থেকে বিদেশ থেকে আসা পূজা বিশ্বাস (১৬) নামের এক কিশোরীকে বিয়ের আসর থেকে উদ্ধার করেছে বোয়ালমারী থানা পুলিশ। ওই কিশোরী কলকাতার নদীয়া জেলার শান্তিপুর থানার ফুলিয়াপাড়া এলাকার সুনীল দাসের মেয়ে। সে শুক্রবার (২৬ আগস্ট) বিকেল ৪ টায় বোয়ালমারীতে আসে। জানা যায়, বোয়ালমারী পৌরসভার গুনবাহা গ্রামের তনময় রাজবংশি (২১) ফেসবুকে ওই কিশোরীর সাথে বিভিন্ন প্রলোভন দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায় ওই কিশোরীকে শুক্রবার বোয়ালমারীতে নিয়ে আসে। কিশোরী বোয়ালমারীতে আসার পর তাকে পোয়াইল গ্রামে তনময় রাজবংশির ভগ্নিপতি গোপাল রাজ বংশির বাড়িতে উঠায়। সেখানে রাতে বিয়ের আয়োজন চলে। রাত ১১ টার...
194
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রাম থেকে বিদেশ থেকে আসা পূজা বিশ্বাস (১৬) নামের এক কিশোরীকে বিয়ের আসর থেকে উদ্ধার করেছে বোয়ালমারী থানা পুলিশ। ওই কিশোরী কলকাতার নদীয়া জেলার শান্তিপুর থানার ফুলিয়াপাড়া এলাকার সুনীল দাসের মেয়ে। সে শুক্রবার (২৬ আগস্ট) বিকেল ৪ টায় বোয়ালমারীতে আসে।
জানা যায়, বোয়ালমারী পৌরসভার গুনবাহা গ্রামের তনময় রাজবংশি (২১) ফেসবুকে ওই কিশোরীর সাথে বিভিন্ন প্রলোভন দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায় ওই কিশোরীকে শুক্রবার বোয়ালমারীতে নিয়ে আসে। কিশোরী বোয়ালমারীতে আসার পর তাকে পোয়াইল গ্রামে তনময় রাজবংশির ভগ্নিপতি গোপাল রাজ বংশির বাড়িতে উঠায়। সেখানে রাতে বিয়ের আয়োজন চলে। রাত ১১ টার দিকে বিয়ের পিরিতে বসলে থানা পুলিশ খবর পেয়ে কিশোরীকে উদ্ধার করে। এ সময় তনময়কে আটক করে পুলিশ।
শনিবার (২৭ আগস্ট) উদ্ধারকৃত কিশোরীকে ফরিদপুর আদালতে পাঠান থানা পুলিশ এবং আটককৃত তনময়কে ৫৪ ধারায় আদালতে পাঠান।
থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, মেয়ের বয়স কম। তাকে তনময় রাজ বংশি ফুসলিয়ে কি কারনে এদেশে এনেছে সে জন্য ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। তদন্ত করে দেখা হবে কি উদ্দেশ্যে ওই কিশোরীকে আনা হয়েছে। অপরদিকে ওই কিশোরীকে আদালতের মাধ্যমে কিশোর সংশোধন কারাগারে পাঠানো হয়েছে।