মো. সহিদুল ইসলাম :
ফরিদপুর জেলার মধুখালী উপজেলা আওয়ামীলীগের সম্মেলন সামনে ঘনিয়ে আসছে। আর এ সম্মেলনে মধুখালী উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলামকে মধুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দেখতে চায় মধুখালী উপজেলা আওয়ামীলীগের সমর্থকরা। শহিদুল ইসলাম মধুখালী উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এবং মধুখালী উপজেলার আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে মধুখালী উপজেলা উপ-নির্বাচনে প্রথম উপজেলা চেয়ারম্যান, সে সফলতার সাথে চেয়ারম্যান হিসেবে তাঁর দায়িত্ব পালন করে আসছে। পুরো উপজেলা বাসী জানেন তাঁর পরিবারের সকল সদস্যরা আওয়ামীলীগ সমর্থক। শহিদুল ইসলাম একজন সৎ, ন্যায় পরায়ন, সাহসী, উদারতা, সু-মিষ্ঠভাষী , মেধাবী, শিক্ষিত, পরিশ্রমী, ত্যাগী আওমীলীগের নেতা। তিনি মানুষকে সরাসরি উপকার করতে ভালবাসেন। উপজেলা আওয়ামীলীগের স্বৈরাচার বিরোধী, চারদলীয় জোট সরকার বিরোধী, ওয়ান ইলেভেনের জননেত্রী শেখ হাসিনার মুক্তির আন্দোলনের সময় রাজপথে দলীয় নেতা কর্মী সমর্থকদের সংগঠিত করে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন যুবলীগের সভাপতি ও আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক শহিদুল ইসলাম । ওয়ান ইলেভেনের সময় ঝিমিয়ে পড়া যুবলীগ ও আওয়ামীলীগকে সুসংগঠিত করতে আন্দোলনের জন্য রাজপথে ছিলেন এই নেতা। গত ২০২১ সালের ২৮শে ফেব্রয়ারী অনুষ্ঠিত মধুখালী উপজেলা উপ- নির্বাচনে অংশগ্রহণ করে জনগনের ভালোবাসার বিপূল ভোটে নির্বাচিত হয়েছিলেন যা বিগত দিলে সকলের চেয়ে সর্বোচ্ছ ভোটে বিজয় লাভ করেন । তিনি দায়িত্ব গ্রহণের কিছুদিনের মধ্যেই মধুখালী উপজেলা কে প্রথম শ্রেণীতে উন্নীত করার কাজের মাধ্যমে আপ্রান চেষ্ঠা করে যাচ্ছেন। যা আজ আধুনিক উপজেলা হিসেবে পরিণত হচ্ছে। বিগত সময়ের চেয়ে উন্নয়ন হয়েছে বেশি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড নেতা কর্মীরা জানান, আমাদের প্রিয় মানুষটির জন্য আমরা সব সময় দোয়া করি এবং বিশ্বাস করি তাঁর হাত ধরেই উপজেলা আওয়ামীলীগ সু-সংগঠিত হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শহিদুল ইসলাম জানান, জনগণের সেবা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। রাজনীতি করি বঙ্গবন্ধু আদর্শ বুকে ধারন করে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন মূলক কাজ করতে পারলে ভাল লাগে। জনগণের সেবা করতে পেরে আমি আনন্দিত। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে উপজেলার সকল নেতা কর্মী নিয়ে কাজ করে যাচ্ছি এবং আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে উপজেলার বাসীর জন্য মরনের আগ পর্যন্ত কাজ করবো।