1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

জাল সনদ তৈরীর সরঞ্জামাদিসহ গ্রেফতার ১ করেছে র‌্যাব-১০

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৫২৮ Time View
195

 নিজস্ব প্রতিবেদক :

র‌্যাব-১০ এর অভিযানে রাজধানীর গেন্ডারিয়া এলাকা হতে জাল সনদ ও জাল সনদ তৈরীর সরঞ্জামাদিসহ ১ জন গ্রেফতার।

গতকাল ০২ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার গেন্ডারিয়া থানাধীন ধুপখোলা বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ প্রস্তুতকারী চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম সজীব কুমার দাস (২৮) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০৩টি ভূয়া সার্টিফিকেট, ০১টি সিপিইউ, ০১টি মনিটর, ০১টি কালার প্রিন্টার, ০১টি কী-বোর্ড, ০১টি মাউস, ০১টি পাওয়ার ক্যাবল ও ০১টি ডাটা ক্যাবল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্স এর জাল সার্টিফিকেট তৈরী করে আসছে। সে টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদপত্র তৈরী করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকান্ড চালিয়ে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category