1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দাখিল পরীক্ষার্থী ২ বন্ধু নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৬৯ Time View
189

টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের এগারকাহনিয়া গ্রামে শুক্রবার(১৬ সেপ্টেম্বর) দিনগত রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈম খান(১৫) ও শাকিল খান(১৫) নামে দাখিল পরীক্ষার্থী দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় তাদের অপর বন্ধু রানা মিয়া(১৭) গুরুতর আহত হয়েছে।

নিহত নাঈম খান ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের এগারকাহনিয়া গ্রামের ফজলু খানের ছেলে ও শাকিল খান একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তারা তিন জনই এবার উপজেলার মূলবাড়ী দারুস সন্নাহ দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিচ্ছিল।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে তিন বন্ধু মোটরসাইকেলযোগে স্থানীয় ছনখোলা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে আজাদিয়া দাখিল মাদ্রাসার সামনে পৌঁছলে একটি ব্যাটারি চালিত অটোভ্যানের সাথে সংঘর্ষে তিন বন্ধু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুই জনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শাকিলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১ টার দিকে শাকিলের মৃত্যু হয়। নাঈমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) আজহারুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত হওয়ার খবর পেয়েছেন। দুর্ঘটনাটি উপজেলার প্রত্যন্ত এলাকা এগারকাহনিয়ায় ঘটেছে। তাছাড়া একজনকে ময়মনসিংহ ও একজনকে ঢাকায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। তবে তাদের মরদেহ থানায় আনা হয়নি। বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category