1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে স্বামী-স্ত্রীর পা বাঁধা লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৬৯ Time View
191

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের পাইনাদী সিআইখোলা হাজীনগর এলাকার একটি পাঁচতলা ভবনের ৫ম তলার একটি ফ্ল্যাট থেকে স্বামী রবিউল ইসলাম (৩০) ও স্ত্রী আয়েশা সিদ্দিকা ওরফে লাকী দাসের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় ভবনের দরজা ভেঙ্গে বাসার ভেতর থেকে লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। লাশ দু’টি ৩/৪ দিন ধরে পড়ে রয়েছিল বলে ধারণা করছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর পা ও স্ত্রীর হাত ওড়না দিয়ে বাধা ছিল। এছাড়া মেঝেতে প্রচুর রক্ত পড়ে থাকতে দেখা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে শত শত লোকজন ভিড় করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে পাইনাদী সিআইখোলার হাজীনগর এলাকার শাহাদাত হোসেনের পাঁচতলার বাড়ির ৫ম তলার একটি বাসা থেকে গন্ধ বের হলে ঘরের ফাঁক দিয়ে স্বামী-স্ত্রীর লাশ পড়ে থাকতে দেখেন ওই বাড়ির লোকজন। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। সন্ধ্যায় ঘরের দরজা ভেঙ্গে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। খবর পেয়ে ওই বহুতল ভবনের সামনে উৎসুক জনতার ভীড় বাড়তে থাকে।

ভবন মালিক শাহাদাত হোসেন বলেন, গত মাসের ১ তারিখে তার পাঁচতলা ভবনের ৫ম তলার একটি কক্ষ ভাড়া নেয় রবিউল ইসলাম। শনিবার বিকেলে প্রতিবেশী ভাড়াটিয়া আবুল হোসেন ওই বাসা থেকে গন্ধ বের হলে বিষয়টি আমাকে জানায়। পরে আমি ৯৯৯ নম্বরে ফোন দিলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। রউিবল ইসলাম রাজমিস্ত্রির কাজ করত।

প্রতিবেশী ভাড়াটিয়া আবুল হোসেন জানান, গত ৭ সেপ্টেম্বর ওই বাসার ভাড়াটিয়া রবিউল ইসলামের হাতে ঔষুধ নিয়ে তাকে বাসায় ঢুকতে দেখেছি। পরে আর তাদেরকে বাসার বাইরে দেখিনি। শনিবার বিকেলে বাসা থেকে গন্ধ বের হলে আমি বাড়িওয়ালাকে বিষয়টি জানাই। এদিকে শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) মোহাম্মদ নাজমুল হাসানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল গিয়ে ঘরের দরজা ভেঙ্গে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে। লাশ দুটি মেঝেতে পড়েছিল। তবে বাসার ভেতর থেকে ঘরের দরজা বন্ধ থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যা। লাশ দুটির ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরো বলেন, স্ত্রী লাকী দাস গত ১৪ জুন নোটারি পাবলিকের মাধ্যমে হিন্দু থেকে মুসলিম হয়েছেন। মুসলিম হওয়ার পর তার নাম রাখা হয় আয়েশা সিদ্দিকা।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু বলেন, তাদের ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এছাড়াও ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ঘরের দরজা ভেঙ্গে তাদের লাশ উদ্ধার করা হয়। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যা। তারপরও ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। উদ্ধার হওয়া লাশের ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category