1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

ফরিদপুর চিনিকলে আখ রোপন মৌসুম ২০২২-২০২৩ উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৫০৮ Time View
189

মধুখালী(ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে অবস্থিত বঙ্গবন্ধুর দ্বারা প্রতিষ্ঠিত ফরিদপুর চিনিকলের ৭টি সাবজোনের ৪০ টি আখ কেন্দ্রে একযোগে ২০২২-২০২৩ আখ রোপন মৌসুম উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর ২০২২) সকাল ৮ টায় চিনিকলের মেগচামী কেন্দ্রে ও সকাল ১০ টায় ১১ নং ইউনিটের বনমালিদিয়ায় মো. দাউদ হোসেনের জমিতে রোপন মৌসুমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রধান(সিপিই) কৃষিবিদ দিলীপ কুমার সরকার। এ সময় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদা বেগম কৃক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী, ,চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি আব্বাস আলী বিশ^াস,সাধারন সম্পাদক কাজল বসু, চিনিকলের মহাব্যবস্থাপক(কৃষি) কৃষিবিদ মুহাম্মদ আনিস উজ্জামান,আখচাষী কল্যান সংস্থার সভাপতি শফিকুল ইসলাম খান, সাধারন সম্পাদক রেজাউল করিম ঝটু, সহসভাপতি মির্জা মুরাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম.এম. বাবুল আক্তার,বিশিষ্ট আখচাষী ইমদাদুল হক লেলিনসহ চিনিকলের সিআইসি,সিডিএ,আখচাষীবৃন্দ উপস্থিত ছিলেন।
চিনিকল সুত্রে জানা যায়, ২০২২-২০২৩ আখ রোপন মৌসুমে ৫ হাজার একর জমিতে আখ রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।
সদর দপ্তরের প্রধান (সিপিই) কৃষিবিদ দিলীপ কুমার সরকার জানান,বর্তমান সরকার চিনিকলগুলো টিকিয়ে রাখতে বদ্ধ পরিকর তবে এর প্রধান কাঁচামাল আখচাষ বৃদ্ধি করতে হবে।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবিরউদ্দিন মোল্যা জানান, সরকার আখের মূল্য বৃদ্ধি করায় আখচাষীদের মাঝে আখরোপন বৃদ্ধির গতি সঞ্চার হচ্ছে। আশা করি চলতি রোপন মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জন হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম বলেন, এ অঞ্চলের একমাত্র ভারী শিল্প ফরিদপুর চিনিকলের কারনে এ অঞ্চল অর্থনৈতিকভাবে অনেকটা স্বাবলম্বী। আমরা আখচাষ বৃদ্ধি করে চিনিকলটি টিকিয়ে রাখব।
চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধুর দ্বারা চিনিকল টিকিয়ে রাখতে এই এলাকার জনগন,রাজনৈতিক,সামাজিক নেতৃবৃন্দ,চিনিকলের শ্রমিক,কর্মচারী, কর্মকর্তা সকলের সহযোগিতায় চিনিকলটির মাড়াই কার্যক্রম অব্যাহত আছে। আখচাষ বৃদ্ধি করে চিনিকলটি টিকিয়ে রাখার সকল প্রচেষ্টা অব্যাহত আছে। আশা করি ফরিদপুর চিনিকলের আওতায় আখচাষ বৃদ্ধি করে টিকিয়ে রাখব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category