1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

ফেনীতে ৪৭৫ লিটার অবৈধ ডিজেলসহ চোরাকারবারি আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৬৪ Time View
187

ফেনী প্রতিনিধি :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফেনী-মহিপাল এলাকায় অভিযান চালিয়ে ৪৭৫ লিটার অবৈধ ডিজেল উদ্ধারসহ আমিরুল ইসলাম আমির (৫৩) নামে এক চোরাকারবারী ও অবৈধ ডিজেল বহনকারী গাড়িটি জব্দ করেছে র‍্যাব-৭। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়েছে।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি অভিযানিক দল ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল হাজী নজির আহম্মদ এল পি জি এন্ড ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে। এসময় একটি সন্দেহজনক সিএনজি থামানোর সংকেত দিলে উক্ত সিএনজি না থেমে দ্রুত পালানোর চেষ্টা কালে র‍্যাব সদস্যরা সিএনজি সহ এক চোরাকারবারী কে আটক করে।আটককৃত আসামি এবং সিএনজি গাড়িটি তল্লাশি চালিয়ে ভিতর থেকে ছোট বড় বিভিন্ন সাইজের তেলের গ্যালনের ভিতর সর্বমোট ৪৭৫ লিটার অবৈধ ডিজেল উদ্ধার করা হয় এবং গাড়িটি জব্দ করা হয়।

আটককৃত আসামি আমিরুল ইসলাম শর্শদি ইউনিয়নের দক্ষিণ খান বাড়ির এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে।

ফেনীস্থ র‍্যাবের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান,আনুমানিক ৫২ হাজার টাকার অবৈধ ডিজেল উদ্ধারসহ একজন চোরাকারবারী কে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর‌ করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category