1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

বোয়ালমারীতে ১২শ’ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

তৈয়বুর রহমান কিশোর
  • Update Time : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৯৩ Time View
195
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
বোয়ালমারীতে র্্যাবের অভিযানে ১২শ’ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যাদবসায়ী আটক হয়েছে। মঙ্গলবার গভীর রাতে র্্যাবের ডিএডি মো. আবুল বাশার বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন। মঙ্গলবার বিকেলের্্যাব উপজেলার সাতৈর ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে অভিযান চালায়।
থানা সূত্রে জানা যায়, বালিয়াপাড়া গ্রামের মো. উজ্জ্বল মোল্যা (২৫) একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে র্্যাব ৮ ফরিদপুর সিপিসি২ ক্যাম্পের একটি দল মঙ্গলবার বিকেলে বালিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে উজ্জ্বল মোল্যাকে আটক করে। এ সময় উজ্জ্বল মোল্যার হাতে থাকা বাজার করার প্লাস্টিক ব্যাগের মধ্যে সাদা পলিথিনে রক্ষিত এক কেজি ২ শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে উদ্ধারকৃত গাঁজাসহ উজ্জ্বল মোল্যাকে থানা পুলিশের নিকট হস্তন্তর করে। গভীর রাতে ডিএডি মো. আবুল বাশার বাদি হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারনীর ১৯ এর ক ধারায় মামলা করেন। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে একমাত্র আসামি উজ্জ্বল মোল্যাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, মাদক ব্যবসায়ী উজ্জ্বল মোল্যাকে আটক করে থানায় হস্তন্তর করে র্্যাব। মামলার পরিপেক্ষিতে তাকে বুধবার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category