1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

বোয়ালমারীর দুই ইউনিয়ন থেকে ১০ জুয়াড়ি আটক

তৈয়বুর রহমান কিশোর
  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৬১ Time View
188
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দুই ইউনিয়ন থেকে থানা পুলিশ ১০ জন জুয়াড়ি আটক করেছে। আটককৃতদের নামে জুয়া আইনে দুটি মামলা হয়েছে। আটককৃতদের মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত সোমবার রাতে ঘোষপুর ইউনিয়নের লংকারচর গ্রামের ভোলা মাস্টারের কলা বাগানে তাস দিয়ে জুয়া খেলার সময় গোহাইলবাড়ী গ্রামের বিপুল রায় (৩০), চরদৈত্বরকাঠি গ্রামের বিল্লাল শেখ (৪২), লংকারচর গ্রামের রাজিব মিয়া (২৯), মামুন বিশ্বাস (৩১), কুটিশ্বর কুমার মন্ডল (৪০), পরিমল বাইন (৪৩) কে আটক করে। এ সময় জুয়ার আসর থেকে তাস ও ১ হাজার ৯০ টাকা উদ্ধার করে।
 অপরদিকে সোমবার রাতে দাদপুর ইউনিয়নের দাদপুর বাহিরদিয়া কাঁচা রাস্তার উপর থেকে তাস দিয়ে জুয়া খেলার সময় চার জুয়াড়িকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলো, দাদপুর চরপাড়া গ্রামের হুসাইন মোল্যা (৩০), হারুন শেখ (৫০), বাহিরদিয়া গ্রামের মাহাবুর মোল্যা (২৮), বিল্লাল মোল্যা (৩৪)
 এ সময় জুয়ার আসর থেকে তাস ও ৬ হাজার ১৫০ টাকা উদ্ধার করে।
আটকের ঘটনায় এসআই মো. মনিরুজ্জামান ও এসআই আরিফুল ইসলাম রানা বাদি হয়ে জুয়া আইনে মামলা করেছেন।
থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, সোমবার রাতে অভিযান চালিয়ে ঘোষপুর ইউনায়ন থেকে ৬জন এবং দাদপুর ইউনিয়ন থেকে ৪ জন মোট ১০ জন জুয়াড়িকে জুয়া খেলার সময় আটক করা হয়েছে। আটককৃতদের নামে জুয়া আইনে মামলা হয়েছে। মঙ্গলবার তাদের ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category