মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :
সোমবার দুপুরে মধুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার মো. আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তার সঞ্চালনায় সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) শামিম আরা, ওসি (তদন্ত) মো. সফিউল আলম, ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান খান, ইমামদের পক্ষে মাওলানা মাহবুবুর রহমান, পুজা উদযাপন পরিষদের পক্ষে মনোজ সাহা প্রমুখ।
সম্প্রীতি সমাবেশে উপজেলার সকল পর্যায়ের নির্বাচিত প্রতিনিধি, মসজিদের ইমাম, পূজা মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।