নববার্তা ডেস্ক : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চালা উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাসেল চৌধুরীকে (৩৪) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সে ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে। শনিবার দুপুরে ওসি (ডিবি) জাকেরিয়া হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডলের বিপিএম (বার), পিপিএম (বার) দিক নির্দেশনায় শুক্রবার সকালে ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল।
194
নববার্তা ডেস্ক :
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চালা উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাসেল চৌধুরীকে (৩৪) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সে ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে।
শনিবার দুপুরে ওসি (ডিবি) জাকেরিয়া হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডলের বিপিএম (বার), পিপিএম (বার) দিক নির্দেশনায় শুক্রবার সকালে ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল।