1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

মোবাইল ফোন কেড়ে নেওয়ায় অভিমানে আত্মহত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৬১ Time View
181

গোমস্তাপুর, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোবাইল ফোন কেড়ে নেওয়ায় মায়ের উপর অভিমান করে ছেলে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। রোববার সকাল সাড়ে সাতটার দিকে প্রসাদপুর কাঁঠালমোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম শাহ আলম (১৭)। সে রহনপুর পৌরসভার প্রসাদপুর মহল্লার কাঁঠালমোড়ের বাসিন্দা কাবির আলীর ছেলে।

পুলিশ জানায়, রোববার সকালে কিশোর শাহ আলম নিজ ঘরে মোবাইল ফোন দেখছিলেন। ওই সময় তাঁর মা বাড়ির কাজের জন্য তাঁকে ডাক দেয়। কিন্তু শাহ আলম মোবাইলে আসক্ত থাকায় তাঁর মা’র ডাকে সাড়া দিচ্ছিলেন না। পরে মা শাহানা বেগম তাঁর কাছ থেকে মোবাইল ফোনটি কেড়ে নেন। এই অভিমানে ঘরের ভিতর সিলিংফ্যানের সাথে গামছা বেঁধে আত্মহত্যা করে। পরে পরিবার ও স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শাহ আলমের মরদেহ উদ্ধার করে গোমস্তাপুর থানায় নিয়ে যান।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার বলেন, শাহ আলমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category