1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

মধুখালীতে ঘরের গ্রীলকেটে ১৫ভরি স্বর্ণসহ নগদ সাড়ে তিন লক্ষাধিক টাকা চুরি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৩১ Time View
185

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে ঘরের গ্রীলভেঙ্গে ১২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ১৫ ভরি স্বর্ণলাংকার ও নগদ সাড়ে ৩লাখ টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা। এ ব্যাপারে মধুখালী থনায় একটি চুরি মামলা হয়েছে।
জানা গেছে, উপজেলার রায়পুর ইউনিয়নের ব্যাসদী গ্রামের ব্যবসায়ী খন্দকার সাইদুর রহমানের বাড়ীতে ঘরের গ্রীলভেঙ্গে দুর্ধর্ষ চুরি করেছে চোরেরা। পারিবারিক সুত্রে জানাগেছে ২৪ সেপ্টেম্বর শনিবার রাত সোয়া ১২টায় ঘুমোতে যান গৃহকর্তা ব্যবসায়ী খন্দকার সাইদুর রহমান চপল। ফজরের নামাজের আজানে ঘুম ভাঙ্গলে চুরির ঘটনাটি তার নজরে আসে।বাড়ীর সব চাবী ডেসিং টেবিলের ড্রয়ারে রক্ষিত থাকায় সহজে চাবী পেয়ে যায় চোরেরা। ষ্টিলের আলমারী খুলে ড্রয়ারে রক্ষিত স্বর্ণালাংকার ও নগদ অর্থ চুরি করে নিয়ে যায় চোরেরা। স্বর্ণালাংকার প্রায় ১৫ ভরি যার বাজার মুল্য ১২ লক্ষ ৩০ হাজার টাকা। নগদ অর্থের পরিমান ৩ লক্ষ ৫০ হাজার টাকা। ঘরের মেঝতে অন্যান্য জিনিসপত্র ছরিয়ে ছিটিয়ে রেখে যায়। অন্য ঘরের ষ্টিলের আলমারী ও সাববাক্স ভাঙ্গলেও কোন মালামাল খোয়া যায় নাই। ধারনা করা হচ্ছে চোরেরা বাড়ীর প্রাচীর টপকে বাড়ীর ভিতরে ঢুকে চুরীর কাজটা সারে। স্বর্ণালাংকার ও নগদ অর্থ চুরি ছাড়া অন্য কোন মালামাল চুরি নজরে আসে নাই। মধুখালী থানায় খন্দকার সাইদুর রহমান চপল বাদী হয়ে চুরির বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।
চুরির বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের মোবাইলে জানতে চাইলে তিনি জানান চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি মামলা রজু হয়েছে। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। আইনী প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যববস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category