1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

চরভদ্রাসনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৪৬৩ Time View
203
চরভদ্রাসন, ফরিদপুর :

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ খ্রি. পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিনের পর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা করেন।
সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ কাউছার। উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা ফরিদা বেগম সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হক টিটু।
“দুর্যোগের আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যাবস্থা” এ মূল প্রতিপাদ্য বিষয়ের উপর সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত ফায়ার ষ্টেশন মাষ্টার মুর্তাজা ও সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন প্রমূখ।
সভাশেষে চরভদ্রাসন পাইলট হাই স্কুল প্রাঙ্গনে ভুমিকম্প ও অগ্নিকান্ডের মহড়া প্রদর্শন করেন উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স দল। দলটি অগ্নিকা- নিবারন ও ভুমিকম্প থেকে মানুষের জানমাল রক্ষার কলাকৌশল প্রদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category