1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডে সদস্য পদে হাসান সিকদার বিজয়ী 

তৈয়বুর রহমান কিশোর
  • Update Time : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৫০৪ Time View
197

 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে বোয়ালমারী ২নং ওয়ার্ডে সদস্য পদে মো. হাসান সিকদার বিজয়ী হয়েছেন।

জেলা পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই ওয়ার্ডটিতে মোট ১৪৬ জন ভোটার রয়েছে। এর মধ্যে ১জন ভোটার জেল হাজতে থাকায় ১৪৫ জন ভোটারের সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

হাসান সিকদার হাতি প্রতীকে ৮৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

তার প্রতিদ্বন্দ্বি মো. জাফর সিদ্দিকী ৬১ ভোট পেয়েছে পরাজিত হন। তিনি গত বছর জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়ে গত ৫ বছর দায়িত্ব পালন করেন।

নিরাপত্তার দায়িত্বে ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ ও আনছার বাহিনীর সদস্য। এই ভোট ইভিএমে অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category