1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

বোয়ালমারীতে একাধিক ওয়ারেন্টভুক্ত ডাকাত গ্রেপ্তার

তৈয়বুর রহমান কিশোর
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৪৫৭ Time View
205
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে ডাকাতিসহ ৬টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি শিমুল মোল্যা (৩৫) ময়না ইউনিয়নের মুরাইল গ্রামের হারুন মোল্যার ছেলে।
এএসআই আজিজ জানান, শিমুল মোল্যার নামে বোয়ালমারী, মাগুরা, পাংশা থানায় ৫ টি ডাকাতি প্রস্তুতি ও একটি চুরি মামলায় ওয়ারেন্ট রয়েছে। এ ছাড়া তার নামে আরো মামলা রয়েছে। মামলা গুলোই ওয়ারেন্ট হওয়ার পর থেকে সে পলাতক ছিল।
বুধবার (২৬ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর সদর থানার চাঁদপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একাধিক ডাকাতি প্রস্তুতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শিমুল মোল্যাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category