ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে বেসরকারী ভাবে দ্বিতীয় বার আনারস প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যাপক ইউসুফ খান পাঠান।
সোমবার (১৭ অক্টোবর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল হক এই ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, নির্বাচনে অধ্যাপক ইউসুফ খান পাঠান (আনারস) পেয়েছেন ১ হাজার ১৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক (চশমা) প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম পেয়েছেন ৫৩৬ ভোট |
ডিসি মোহাম্মদ এনামুল হক জানান, ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ছিল ২ হাজার ৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৫৯৮, নারী ভোটার ৪৯১।