1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

লালপুরে চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৪৬৪ Time View
207

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরের কদিমচিলান এলাকার সন্ত্রাসী ও চাঁদাবাজসহ দুই মিথ্যা মামলাবাজকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি। আজ দুপুরে উপজেলার কদিমচিলান নতুন বাজার এলাকার বনপাড়া-পাবনা মহাসড়কের পাশে এ মানববন্ধন কর্মসূচির পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন কদিমচিলান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উসমান গনি, সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামসুর রহমান সমু, নগর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আতাহার আলী প্রমুখ।

বক্তারা বলেন, ওই এলাকার রুহুল আমিন ও আলম সহ তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, বাড়িঘর ভাংচুর, চাঁদা আদায়ের জন্য মারপিট সহ এলাকায়  অসহায় ও গন্যমান্য ব্যক্তিদের মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করে  করে। রুহুল আমিন সহ তাদের সহযোগীগের গ্রেফতারের দাবি জানান বক্তারা। এবিষয়ে রুহুল আমিন বলেন, আমার বিরুদ্ধে যে  অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category