1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

হাটহাজারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৪৮৬ Time View
199
হাটহাজারী, চট্টগ্রাম, প্রতিনিধি :

দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যকরব্যবস্থা’ এই স্লোগান নিয়ে সারাদেশের মত হাটহাজারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, মহড়া ও আলোচনা সভা আয়োজন  করা হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা)এর আয়োজনে হাটহাজারী পার্বতী সরকারী মডেল উচ্চবিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিস এ- সিভিল ডিফেন্স এর সিনিয়র ষ্টেষন কর্মকর্তা মোঃশাহাজাহান এর সভাপতিত্বে সমবায় অফিসার বিজয় কৃষ্ণ নাথ সঞ্চালনায় আলোচনা  সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম।
এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, হাটহাজারী প্রেস  ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া,  উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা মোঃনাভিল ফারাবী, উপজেলা  সহকারী কৃষি কর্মকর্তা মোঃরিসালত হোসেন,উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপজেলা উপ প্রকৌশলী মোঃ আহাসান জাকি, সাংবাদিক, উপজেলা কর্মকর্তা- কমচারী,শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category